Type Here to Get Search Results !

ঢাকায় তিন দিনে গ্রেপ্তার ১২৪১

ঢাকায় তিন দিনে গ্রেপ্তার ১২৪১

নিজস্ব প্রতিবেদক ঢাকা,

অস্থায়ী তল্লাশিচৌকিতে পুলিশের সদস্যরা। ২৮ জুলাই, আমিনবাজার, সাভার, ঢাকা ছবি: ফাতিন নেহাল


বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতেও ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত সাত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত তিন দিনে রাজধানীতে মোট ১ হাজার ২৪১ জনকে গ্রেপ্তার করা হয়। বিএনপির অভিযোগ, তাদের কর্মসূচি বাধাগ্রস্ত করতে দলের নেতা-কর্মীদের পুলিশ গ্রেপ্তার করেছে।

এ ছাড়া বিএনপির কর্মসূচি ঘিরে গতকালও ঢাকার বিভিন্ন প্রবেশমুখে পুলিশের তল্লাশিচৌকি ছিল। সেখানে পুলিশ যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও কারে তল্লাশি করে। এ সময় যাত্রীদের মুঠোফোন ঘেঁটে বিএনপির মহাসমাবেশে যাচ্ছেন কি না, তা নিয়ে জেরা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর খেয়াঘাটগুলোতে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে নৌকা চলাচল বন্ধ করে দেন বলেও জানা গেছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.