নিজস্ব সংবাদদাতা
রংপুর নগরীর ৩৩নং ওয়ার্ডের হোসেন নগর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ২ জনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর রাস্তার মাটি সরানোকে কেন্দ্র করে নছিমনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা বাহার উদ্দিনের ছেলে নুর ইসলাম, আলতাব হোসেনের ছেলে শামীম মিয়া, মৃত রহমানের ছেলে শহিদুল মিয়া, নুর ইলামের স্ত্রী ডেলি বেগম, শামীম মিয়ার স্ত্রী কামরুন নাহার ও শহিদুল ইসলামের স্ত্রী রেশমা। পরবর্তীতে হঠাৎ প্রকাশ্যে রড হাতে নিয়ে নছিমন ও তার গর্ভবতী মেয়েকে মারধর করলে তাদের চিৎকারে এলাকাবাসী পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাদেরকে
উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে, মাহিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার ক্ষিপ্ত হয়ে পরিবারটির ওপর হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখান নুর ইসলাম গং।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, নুর ইসলাম নতুন নেতা নিজেকে সামাল দিতে পারেন না। তার আচারণে এলাকাবাসী ক্ষুব্ধ, এলাকায় শাস্তি ফেরাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি। পরিবারটি বিচারের জন্য ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলরকে অবগত করেও লাভ হয়নি বলে জানান তিনি। এদিকে, সরেজমিনে তদন্ত করে ন্যায় বিচারের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

