Type Here to Get Search Results !

দলীয় মনোনয়নে নির্বাচন করবেন হিরো আলম

দলীয় মনোনয়নে নির্বাচন করবেন হিরো আলম।
আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম








নিজস্ব প্রতিবেদক,

আফসানা মিমি,রংপুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে একটি দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে (হিরো আলম) । শনিবার (২৫ নভেম্বর) রাতে মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি

হিরো আলম বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। আলোচিত-সমালোচিত এই ইউটিউবার আগে একাধিকবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন। নির্বাচনের সময় কারচুপির অভিযোগও তুলেছিলেন।

হিরো আলম বলেন, নির্বাচন করার জন্য মনোনয়নপত্র তোলা হয়েছে। বগুড়া থেকে নির্বাচন করব। ৩০ তারিখে মনোনয়ন জমা দেব। কোন দল থেকে মনোনয়ন নিয়েছি তা আগামী ৩০ তারিখে দেশে এসে আপনাদের জানাব।

কোন দল বা কোন আসন থেকে তিনি নির্বাচন করছেন তা বলতে চাননি। তবে হিরো আলমের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে নির্বাচন করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে হিরো আলম চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেন। একই বছরের গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি।

এই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন হিরো আলম। সেই সময় তিনি বলেছিলেন, ‘এই সরকারের অধীনে আর নির্বাচন করতে চাই না। কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না।’

২০১৮ সালের জাতীয় নির্বাচনেও বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন হিরো আলম। তবে ভোটের মাঝপথে এসে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম শৈশবে চানাচুর বিক্রি করতেন। পরে তিনি সিডি বিক্রি এবং ডিশ সংযোগের ব্যবসা করেন। নিজেই মিউজিক ভিডিও তৈরি করে ডিশ লাইনে সম্প্রচার শুরু করেন।

ইউটিউবে প্রায় ৫০০ মিউজিক ভিডিও ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম। এরপর হিরো আলমের তৈরি মিউজিক ভিডিও এবং ইউটিউব কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে!

 This News is used only for this website & website owner. They include extracts of copyright works copied under Copyright licenses. You may not copy or distribute any part of this material to any other person. Where the material is provided to you in electronic format you may download or print from it for your own use. You may not download or make a further copy for any other purpose. Failure to comp with the terms of this warning may expose you to legal action for copyright infringement or disciplinary action as per Section 107, Copyright Act 1976. ACA © 2018 – 2023, All rights reserved.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.