Type Here to Get Search Results !

কর্মসূচি সফলে বিএনপি র দিকে তাকিয়ে মিত্ররা

কর্মসূচি সফলে বিএনপি র দিকে তাকিয়ে মিত্ররা!

B N P — কথোপকথন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ‘কঠোর’ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি ও যুগপতে থাকা মিত্ররা। এক মাস ধরে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করলেও আন্দোলনে এখনো চূড়ান্ত সফলতা আসেনি। এ কারণে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। ঘোষিত তপশিলে মনোনয়ন ফরম জমার শেষ সময় এগিয়ে আসা এবং যুগপতের দুই শরিক ভোটে অংশগ্রহণের ঘোষণা দেওয়ায় আরও বেড়েছে এই হতাশা। এমন পরিস্থিতিতে সামর্থ্য অনুযায়ী রাজপথে থেকে কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করলেও হতাশা রয়েছে যুগপতের মিত্রদের মাঝেও। মিত্ররা বলছেন, তাদের সাংগঠনিক শক্তি মূলত সীমিত। যুগপৎ আন্দোলনের সফলতা মূলত নির্ভর করছে প্রধান শরিক বিএনপির ওপর। সে কারণে যুগপতের মিত্ররা বিএনপিকে বর্তমান ‘ঝটিকা কৌশল’ থেকে বেরিয়ে এসে সংগঠিত হয়ে মাঠে নামার পরামর্শ দিয়েছে বলে জানা গেছে।


নির্বাচন কমিশন ঘোষিত বর্তমান তপশিলে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন আগামী ৩০ নভেম্বর। জানা গেছে, মনোনয়ন ফরম দাখিল ঘিরে ২৯ ও ৩০ নভেম্বর ঢাকায় শক্তভাবে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ঝটিকা মিছিলের কৌশল থেকে বের হয়ে ওই দুদিন বিশেষ করে ৩০ নভেম্বর রাজধানী ঢাকাকে মিছিলের নগরীতে পরিণত করতে চান তারা। এ ছাড়া ওই সময় সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছে যুগপতের মিত্ররাও।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.